6:57 am, Sunday, 2 August 2026

সিএনজি নিয়ে দিনে রেকি-রাতে ডাকাতি, অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৩

  • Reporter Name
  • Update Time : 02:14:10 pm, Saturday, 13 July 2024
  • 134 Time View

স্টাফ রিপোর্টার ঃ নোয়াখালীর সদর উপজেলা থেকে তিন আন্তঃজেলা ডাকাত দলের সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১টি দেশীয় তৈরী ওয়ান শুটারগান, ৫টি কার্তুজ’সহ ডাকাতির বিভিন্ন সরঞ্জাম ও একটি সিএনজি জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১১ জুলাই) সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা হয়েছে। বুধবার বিকেলে গ্রেপ্তারকৃত আসামিদের বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, ল²ীপুর জেলার পূর্ব কল্যাণপুর এলাকার শেখ বাড়ির তসির আহম্মদের ছেলে ইউছুফ ওরফে চোরা কালা (৩৪), সোনাইমুড়ী উপজেলার বারাইয়াপুর গ্রামের রাশেদ সর্দার বাড়ির নিজাম উদ্দিনের ছেলে আব্দুল মান্নান সোহাগ ওরফে বদ্দা (৩০) ও বেগমগঞ্জের মীরওয়ারিশপুর ইউনিয়নের পূর্ব খালপাড় এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে মো.উজ্জল (৩২)।

পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত গভীর রাতে মাইজদী শহরের নোয়াখালী সুপার মার্কেট সংলগ্ন এলাকায় ডাকাত সর্দার ইউছুফের নেতৃত্বে একদল ডাকাত অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। পরবর্তীতে তাদের ধাওয়া করে ৩জনকে গ্রেপ্তার করে। পরে তাদের দেহ তল্লাশি চালিয়ে একটি শুটারগান ও ৫টি কার্তুজ জব্দ করা হয়।

ওসি মীর জাহেদুল হক রনি বলেন, গ্রেপ্তারকৃত ডাকাতরা জেলার বিভিন্ন স্থানে ডাকাতির সাথে জড়িত। দিনের বেলায় সিএনজি নিয়ে বিভিন্ন এলাকা রেকি করে রাতে ডাকাতি করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Desk

Popular Post

নোয়াখালী জেলা সমিতির নির্বাচনে সভাপতি এম এ খান বেলাল সিনিয়র সহ-সভাপতি মোজাম্মেল, সাধারণ সম্পাদক দুলাল নির্বাচিত

সিএনজি নিয়ে দিনে রেকি-রাতে ডাকাতি, অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৩

Update Time : 02:14:10 pm, Saturday, 13 July 2024