কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক, সুন্নতে খতনায় আশংকাজনক শিশু আল নাহিয়ান তাজবীরের বড় চাচা শেখ ফরিদ বলেন, কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বিজয় কুমার দে’র বিরুদ্ধে আমার কোন অভিযোগ নেই। খতনা সংক্রান্ত কোন কার্যক্রমের সাথে বিজয় কোন ভাবে জড়িত নয়।
আমার অভিযোগ, সে সময় হাসপাতালের জরুরি বিভাগে দ্বায়িত্বরত মেডিকেল অফিসার লায়লা সাবরিনা শাহরিন, প্রশিক্ষণরত শিক্ষানবিস সৌরভ ভৌমিক, অফিস সহায়ক আহছান উল্যাহ ও অজ্ঞাতনামার বিরুদ্ধে। আমি বৃহস্পতিবার রাতে তাদের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছি। সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠিন শাস্তি দাবী করেন তিনি। শেখ ফরিদ আরও বলেন, আমার ভাতিজা এখনও শংকামুক্ত নয়।
শনিবার নোয়াখালী জেনারেল হাসপাতালে তার জন্য চিকিৎসা টিম গঠন করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ আরও ৩/৪ দিন হাসপাতালে থাকতে বলেছেন।
Reporter Name 










