স্টাফ রিপোর্টার ঃ জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে সমূহের দিবস পালন উপলক্ষে ও শহীদদের স্মরণে নোয়াখালীতে এক শহিদ, এক বৃক্ষ কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার দুপুরে নোয়াখালী পৌর এলাকার সোনাপুর ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ।
কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করেছে উপক‚লীয় বন বিভাগ নোয়াখালী।
এসময় আন্দোলন চলাকালে গত বছরের ২০ জুলাই রাজধানীর মহাখালীতে শহীদ মো. মামুন হোসেনের স্মরণে কলেজ প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ করা হয়। একইভাবে ছাত্র-জনতার জুলাই-আগস্টে আন্দোলন চলাকালে জেলার বেগমগঞ্জের ৯ জন, সোনাইমুড়ীর ৬ জন, নোয়াখালী সদরের ৬ জন, হাতিয়ার ২ জন, চাটখিলের ১ জন, সেনবাগের ১ জন ও কোম্পানীগঞ্জের ১ জনসহ ২৬ জন শহীদের স্মরণে ২৬টি বৃক্ষরোপণ করা হবে।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, শহীদদের পরিবারের সদস্যবৃন্দ, উপক‚লীয় বন বিভাগ নোয়াখালীর বিভাগীয় বন কর্মকর্তা মোঃ আবু ইউসুফ, উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দসহ অনেকে।
6:54 am, Sunday, 2 August 2026
News Title :
নোয়াখালীতে এক শহীদ, এক বৃক্ষ কর্মসূচি
-
Reporter Name - Update Time : 08:24:06 am, Sunday, 20 July 2025
- 175 Time View
Tag :
Popular Post











