6:56 am, Sunday, 2 August 2026

কর্মক্ষেত্রে দক্ষতার স্বাক্ষর আর সুনামের সাথে বদলী এসিল্যান্ড আসিফ আল জিনাত

  • Reporter Name
  • Update Time : 04:21:17 pm, Saturday, 24 February 2024
  • 232 Time View

বিশেষ প্রতিনিধি ঃ কর্মক্ষেত্রে দক্ষতার স্বাক্ষর রেখেছেন আর সুনামের সাথে বেগমগঞ্জ থেকে ঢাকা বিভাগে বদলী হয়েছেন এসিল্যান্ড আসিফ আল জিনাত। ভূমি মালিকগন সরকারি ভূমি সেবা প্রত্যাশি। বেগমগঞ্জ উপজেলায় এসিল্যান্ড হিসেবে বিসিএস কর্মকর্তা আসিফ আল জিনাত যোগদান করেন গত ২৯/৫/২০২২ তারিখে। যোগদানের পর থেকে তাঁর আন্তরিকতায় এলাকাবাসী সরকারের ভূমি সেবা সঠিক ভাবে পেয়েছেন, এমনটাই জানিয়েছেন সুবিধাভোগীগণ। একাধিক ভূমি মালিকের সাথে কথা বলে জানাগেছে নির্ধারিত সময়ের মধ্যে ভূমিসেবা নিশ্চিত করে ভূমি মালিকদের আস্তা অর্জন করেছেন এসিল্যান্ড আসিফ আল জিনাত।

জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানের নির্দেশনায় সরকারি খাস ভূমি উদ্ধার করে উক্ত স্থানে মুজিববর্ষে ভূমিহীনদের মাঝে গৃহ ও ভূমি বিতরণের ফলে বেগমগঞ্জ উপজেলা ভূমিহীন মুক্ত করার বিষয়ে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন তিনি।
সরকারের নীতিমালা বাস্তবায়নে উপজেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে মাটি কাটা ও বালু উত্তোলন রোধে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে জনগনকে সচেতন করা হয়েছে।

মানিক্যনগর, শরীফপুর, ছয়ানী, আমানতপুর, মুজাহিদপুর, মিরওয়ারিশপুরে বহু খাস ভূমি উদ্ধারে বলিষ্ঠ ভূমিকা পালন করেন এসিল্যান্ড আসিফ আল জিনাত। জেলার প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনীতে অবৈধভাবে নির্মিত দোকানঘর উচ্ছেদসহ অবৈধ দখলদারদের আতংক হয়ে বেগমগঞ্জের সচেতন মহলে প্রশংসা পেয়েছেন এসিল্যান্ড আসিফ আল জিনাত। বেগমগঞ্জে বাল্য বিবাহ প্রতিরোধ ও মাদকের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনায় সক্রিয়ভাবে ভূমিকা রাখায় প্রশংসার দাবীদার হন।

বীরমুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফনে নিজে উপস্থিত হয়ে স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান ও জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাবমূর্তি উজ্জল করেন তিনি। ভূমিসেবা খাতে বিশেষ করে নামজারি, জমাখারিজ, তাৎক্ষনিক খতিয়ান সরবরাহের মাধ্যমে ভূমিসেবা গ্রহিতাগন সুফল পেয়েছে বলে জানিয়েছেন হাজিপুরের আবুল কাশেম, দূর্গাপুরের হালিম মিয়া, নরোত্তমপুরের সহিদ উল্যাহসহ অনেকেই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নোয়াখালী জেলা সমিতির নির্বাচনে সভাপতি এম এ খান বেলাল সিনিয়র সহ-সভাপতি মোজাম্মেল, সাধারণ সম্পাদক দুলাল নির্বাচিত

কর্মক্ষেত্রে দক্ষতার স্বাক্ষর আর সুনামের সাথে বদলী এসিল্যান্ড আসিফ আল জিনাত

Update Time : 04:21:17 pm, Saturday, 24 February 2024